প্রিন্ট এর তারিখঃ Jul 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 30, 2026 ইং
পৃথক ৬ অভিযানে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট-গাঁজা-ইয়াবাসহ বিপুল মাদক উদ্ধার, আটক ৫

পারভেজ বাঙালী, চট্টগ্রাম জেলা প্রতিনিধি
চট্টগ্রামে পৃথক ছয়টি অভিযানে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট, বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ফেনসিডিল এবং দেশীয় অস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭, চট্টগ্রাম। এসব অভিযানে পাঁচজনকে আটক করা হয়েছে। এছাড়া পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে পাঁচটি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড তাজা গুলি।
র্যাব-৭ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিদেশি সিগারেট, ৮২ দশমিক ৫ কেজি গাঁজা, ৯ হাজার ৮১০ পিস ইয়াবা, ৯৯ বোতল ফেয়ারডিল এবং ৪৮ বোতল প্লাস্টিকের এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
অভিযান চলাকালে মাদক ও চোরাচালানের সঙ্গে জড়িত অভিযোগে পাঁচজনকে আটক করা হয়। একই সময়ে পরিত্যক্ত অবস্থায় পাঁচটি দেশীয় অস্ত্র ও চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, উদ্ধার হওয়া মাদক ও অন্যান্য অবৈধ পণ্য চোরাচালান ও মাদক কারবারে ব্যবহারের উদ্দেশ্যে বিভিন্ন স্থানে মজুত করা হয়েছিল। জব্দ করা আলামতগুলো আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ জানিয়েছে, মাদক, অস্ত্র ও চোরাচালানবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিস্তারিত আসছে........
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দৈনিক পুনর্জাগরণ বিডি ২৪